← Back to poetry
❧
কিংবদন্তি মুজিব
কিংবদন্তি মুজিব
তোমার প্রশস্ত বুকে ধারণ করেছিলে এ মানচিত্র
আর এ মানচিত্রের পুরোটা জুড়ে ছিলে তুমি
যারা তোমাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল
তারা জানে না
নিপীড়িত মানবাত্মার শৃংখল মুক্তির জন্য
একটি সার্বভৌম মানচিত্রের জন্য
একটি গর্বিত পতাকার জন্য
একটি প্রাণময় জাতীয় সংগীতের জন্য
আজন্ম বিপ্লবের সুতোয় গাঁথা যাঁর জন্ম
মৃত্যু তাঁকে নিঃশেষিত করে না
অমরতা দেয়
প্রদ্যোত
✦