← Back to poetry
❧
পুরো হিট
পুরো হিট
আমি পুরোহিত হলে পুরোই হিত হতো
চতুর কথামালা মধুর গীত হতো
সহজ জীবিকায় শক্ত ভিত হতো
মূর্খবলয়ে সদাই জিত হতো
এক্সট্রা-লার্জ জামা গায়েও ফিট হতো
বিশ্বাসের দড়ি পোক্ত গিঁট হতো
মগজধোলাইয়ে মানুষও কীট হতো
ধূর্ত কামানলে শীতেও হিট হতো
হতো তো আরো আরো কতনা কেচ্ছা
পুরোহিত হতে যদি হতো সদেচ্ছা
প্রদ্যোত
✦