← Back to poetry
❧

নে ত্যানা

Poetry

নে ত্যানা

ত্যানারা ন্যাতা হোলে ন্যাতাতো ত্যানাবেই
কথার ফুলঝুড়ি মুখেতো ফ্যানাবেই
চিগানো থোতমার টাঙিয়ে পোস্টার
ভরবে ঘরবাড়ি রাস্তা ঝোপঝাড়

পাওনি কোনো কাজে দেখোনি খোমাখান
ব্যানার লিফলেটে ছেয়েছে ময়দান
দৃষ্টিদূষণের মাত্রা ছাড়িয়ে
ত্যানার ন্যাতা হওয়া ভোটেতে দাড়িয়ে

মাইকে চিল্লানো ভোট চেয়ে খয়রাত
কানের বারোটা বাজিয়ে দিনরাত
পোস্টার মাইকে আর কতো জ্বালাবি
জিতে গেলে শালা ঠিকই টাকা মেরে পালাবি

জ্বালা দিয়ে মালা নিবি বিজয়ের মিষ্টি?
শালা তোরা পাল্টা ম্লেচ্ছের কৃষ্টি

প্র.ইডিয়ট

✦