← Back to poetry
❧
রুখে দাড়াও দেশপ্রেমিক
রুখে দাড়াও দেশপ্রেমিক
সূর্য সেন-এর সেনানীরা সব
দল বেঁধে এসো সকলে
ভীনদেশী ফের হেনেছে আঘাত
দেশটাকে নিতে দখলে।
গহীন বনের হায়েনারা যতো
বেরিয়েছে লোকালয়ে
পাঁচ দশকের বুভুক্ষা তৃষা
মিটাতে নৃসংশয়ে।
রক্তলোলুপ মাংসাশী সব
জারজ ভীনদেশের
আগ্রাসনের তোড়ে নেবে কেড়ে
যতকিছু তোমাদের।
জ্বালাবে গৃহ পোড়াবে শরীর
রক্ত করবে পান
ছদ্মবেশে বাঁকা হাসি হেসে
চাইবে পাকিস্তান।
এখনই যদি রুখতে না পারো
বাড়বে ওদের জোর
তখন ভীরু কাপুরুষ হয়ে
বন্ধ করবে দোর।
বেরিয়ে এসো সুপ্ত চেতনা
দেখাও তোমার তেজ
দেখবে হায়েনা বিড়াল হয়ে
গুটাবে তাদের লেজ।
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন
✦