← Back to poetry
❧
কীর্তি
কীর্তি
আদ্যপান্ত পৃথিবী পুরোটা
প্রাণময় প্রতিবেশে
আধিপত্যবাদী শ্রেষ্ঠ প্রাণীরা
শুষে তা নির্বিশেষে!
উপনিবেশেই সন্নিবেশিত
প্রাণহীন ছলাকলা
নির্জীবতার দিকে ক্রমাগত
কীর্তিমানের চলা!
প্রদ্যোত
✦