← Back to poetry
❧
পতঙ্গ মন
পতঙ্গ মন
দূর থেকে যা ভাবছি আলো
কাছে গিয়েই আঁধার কালো
পতঙ্গ মন আলোই তবু যাচে,
যতোই চোখে লাগুক ধাঁধাঁ
যতোই পথে পড়ুক বাঁধা
আলো ভেবেই যাই আলেয়ার কাছে!
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন (২০১৮)
✦