← Back to poetry
❧

নিয়ত

Poetry

নিয়ত

জীবনের প্রতিক্ষণে, নতুন নতুন মুখ
কতো আসে, কতো চলে যায়
কারো চলে যাওয়া দেখে
হৃদয় গুমরে ওঠে
দুটি চোখ ভেসে যায় নোনা বরষায়
জানি আমি এটাই নিয়তি
জীবন চলার পথে, প্রতিটি ক্ষনে
হয়নাতো কেউ সারথি

প্রদ্যোত

✦