← Back to poetry
❧

নির্লজ্জ

Poetry

নির্লজ্জ

গায়ে যতোই পর্দা লাগাই
চোখ কি তোগো মানে?
সামনে পিছে উপর নিচে
ঘোরে সগোলখানে!

কোথায় উচা কোথায় নিচা
কোথায় পরে ভাঁজ!
চক্ষু দিয়া শরীর চাডাই
লুইচ্চা, তোগো কাজ!

বিবেক ঢাকোছ পর্দা দিয়া
চোখের পর্দা খোলা!
ভেজাল মনে গায়ের পোশাক
ক্যামনে ঠ্যাকায় দোলা?

গায়ের বসন ব্যক্তিরুচির
লজ্জ্বা চোখের পাতায়
ওয়াশকরা মগজ তোগো
ঢুকবো কী আর মাথায়!

প্রদ্যোত

✦