← Back to poetry
❧

আহঃ লোম!

Poetry

আহঃ লোম!

মানহীন লোম যতো
বগলে বা উরুতে
ছেটে ফেলে দেয়া ভালো
গজানোর শুরুতে
বেড়ে গেলে লোমেরা
খোঁচাখুঁচি করবেই
ফাঙ্গাস বাসা বেঁধে
চুলকানি ধরবেই
বেড়ে যাওয়া লোম কেটে
পরবে যে নালিশে
মুখ ফুটে লোমও যাবে
রাষ্ট্রীয় সালিশে
মানহীন লোমেদের
বেড়ে যাওয়া সামলাও
বেড়ে গেলে টুকে দেবে
মানহানি মামলাও
লোমে লোমে ভরে যাবে
ফার্টাইল দেশটা
ছেটে দাও আগেভাগে
অযাচিত কেশটা

প্র.ইডিয়ট

✦