← Back to poetry
❧

আলোক-উৎসব [রবীন্দ্র জয়ন্তী]

Poetry

আলোক-উৎসব
[রবীন্দ্র জয়ন্তী]

বিবেকানন্দ লালন বুদ্ধ
তিনের সম্মিলনে
জ্বলে উঠে রবি ছড়ায় কিরণ
যুগের সন্ধিক্ষণে
সে আলোর শিখা গায়ে মেখে মাতে
মুক্তি পিয়াসী প্রাণ
প্রকৃতির সাথে গেয়ে ওঠে সুরে
সৃষ্টির জয়গান
নব আনন্দে জেগে উঠে যত
সৃষ্টির কুশীলব
সেথা আগুনের পরশমণিতে
আলোকের উৎসব

প্রদ্যোত

✦