← Back to poetry
❧
না
না
আর কখনো ভুল করেও কারো কথায় চলবো না
একান্ত যা নিজের কথা কারোর কাছে বলবো না
নিজের মতো ভাবতে গিয়ে কাউকে আপন করবো না
আপন সুখের বলয়টাকে কারোর দুঃখে ভরবো না
যে যেমনই নিজকে ভাবুক কারোরই ধার ধারবো না
অসংগত বাক্যালাপের কাউকে ভুলে ছাড়বো না
স্বেচ্ছাচারীর ইচ্ছা হলেও হৃদয় ডোরে বাঁধবো না
অবাঞ্ছিতের বঞ্চনাতে কষ্ট পেয়ে কাঁদবো না
কারোর বিগলিত কথায় হুজুগে আর নাচবো না
বাঁচার মতো মরবো তাও মরার মতো বাঁচবো না
হোঁচট খাওয়া পথের বাঁকে ভুলেও ফিরে আসবো না
হিংস্র প্রাণিও বাসবো ভাল মানুষ ভালোবাসবো না
প্রদ্যোত
✦