← Back to poetry
❧
বৃথাই তরী বাওয়া
বৃথাই তরী বাওয়া
তীরের ধারে ডুবুডুবু যখন তরীখানি
যাত্রীরা সব বাধায় হুলুস্থুল
টালমাটালে না‘য়ে ভরে পানি
যাত্রীতো পায় সাঁতরে ঠিকই কূল
স্রোতের পাকে মাঝি হারায় নাও
যায় যে ভেসে সাধের বৈঠাটাও
তীরে এসেও ডুবে গেলে দুঃখ কতখানি
মাঝিই বোঝে তরী বাওয়াই ভুল
প্রদ্যোত
✦