← Back to poetry
❧

কিক্

Poetry

কিক্

মার জোরে মা বলের গায়ে
লক্ষ্যভেদী কিক্
উল্লাসে বাঁধ ভাঙ্গুক প্রাণের
জাগুক চতুর্দিক

মগজপঁচা সমাজ যখন
বলবে তোকে ‘ধিক্‘
তখনো ঠিক এমন জোরেই
মারিস মা তুই কিক্

কিকের পরে কিক্ মেরে তুই
ঠিক করে দে দেশ
গোলে গোলে পাগলগুলো
যাক হয়ে নিঃশেষ

প্রদ্যোত

✦