← Back to poetry
❧
এখানে এসো না
এখানে এসো না
এখানে বসন্ত নেই
নেই ফুলের উৎসব পাখিদের কলরব
ভ্রমরের গুঞ্জন কিংবা রঙের ঘনঘটা
পাতা ঝরা শীতের রুক্ষতা নিয়ে
বৃক্ষরাজি বরোমাস নির্জীব কঙ্কাল যেন
এতোটুকু প্রাণের চিহ্ন নেই কোথাও
নিষ্প্রাণ এই কাননে তুমি এসো না
প্রদ্যোত / ১৬ ফেব্রুয়ারি ২০১৭
✦