← Back to poetry
❧

ছুটি

Poetry

ছুটি

১
বন্ধুর পথে বন্ধুরা সব
কখন নিয়েছে ছুটি,
সুর সঙ্গমে নিঃসঙ্গতা
হয়েছে পথের জুটি।
২
ছুটে ছুটেই জীবন পথের
ধূলোয় লুটোপুটি
ছুটতে যে আর চাইনা মোটে
দে না, জীবন, ছুটি!

প্রদ্যোত

✦