← Back to poetry
❧
তুমিই আমি
তুমিই আমি
তোমার মাঝের 'তুমি'গুলোর
একটা 'আমি'র মতো,
বাদবাকিদের হুলুস্থুলে
করছে মাথা নত।
আমার মাঝে সবটা জুড়ে
তুমি-আমি'র মিল,
তাইতো আমার বর্ষাকালেও
আকাশ থাকে নীল।
প্রদ্যোত
✦