অপরিশোধিত চার লাইন
অপরিশোধিত চার লাইন
পুশ-টক
কেষ্ট যদি নিজের কতাই
চাইতো কইয়া দিতে
বইয়ের মইধ্যে না হান্দাইয়া
ভরতো মেমোরিতে
ধর্ম-শিল্প
কল্পলোকের গল্পকথাই
ধর্ম-শিল্পে পণ্য
অল্পবোধের ভোক্তারা সব
গল্প কিনেই ধন্য
অপকর্ম
ইতিহাসের তাবৎ যতো
মানব অপকর্ম
তার পিছনে সবচে দায়ী
বর্ন জাতি ধর্ম
ধ
সামনে মূলা পিছনে বাঁশ
ধ-যুক্ত এক শব্দ
বাঁশের ত্রাসে মূলার লোভে
চিন্তারা সব স্তব্ধ
ঈশ্বর থাকে
ঈশ্বর থাকে বুলেটে বোমায়
গোমূর্খজ্ঞাত ধর্মে
ধ্বংস ও খুনে ঈশ্বর থাকে
থাকেনা সত্য কর্মে
আস্টেক
আস্তিকতায় আস্থা থাকলে
নাস্তিকেরে ভয় কী?
স্রষ্টার নামে সৃষ্টি বিনাশে
স্রষ্টা তৃপ্ত হয় কি?
উৎস
হিন্দুরা খোঁজে আর্যে উৎস
মুসলিম খোঁজে আরবে
চিত্তে কৃত্যে নিত্য বাঙালি
ছিলাম যা আছি, তা রবে
ধর্ম-কর্ম
কর্মযজ্ঞ বাদ দিয়ে যে
ধর্মযজ্ঞে মাতে
অপকর্ম হবেই জেনো
নির্ঘাত তার হাতে
ধর্মেশ্বর
ঈশ্বর যদি ধর্ম বানাতো
হতোনা মতের ভেদ
মানব-সৃষ্ট ধর্ম-বলয়ে
জনে জনে বিচ্ছেদ
স্রষ্টা প্রেম
ধর্মে আস্থা না রেখে কি
ঈশ্বর লাভ হয় না?
আত্মশুদ্ধ সৃষ্টিকে কি
বিধাতা কাছে লয় না?
ডরেশ্বর
ভিতরে বাইরে যেখানে সতত
বাসা বেঁধে থাকে ডর
সেখানে নিবাস করে ক্রীতদাস
শত শত ঈশ্বর
OMG
'জি' ও 'ডি' -এর জায়গা দুটি
বদলে দিলে কেউ
বংশী ছেড়ে কেষ্ট ঠাকুর
উঠবে করে ঘেউ
বিষশ্বাস
অজ্ঞতা ঢেকে বিশ্বাস দিয়ে
যতই করো না বাহানা
যাহা দেখিতেছো, মূর্খ তুমি
আসলেই তাহা তাহা না
ছঙ
উপ্রের দিক চাইয়া তোরা
দ্যাহাছ ভগবান
গোল পৃথিবীর উপর-নিচ কি?
ভিত্রে যা, শয়তান
প্রদ্যোত
পুনশ্চঃ / অপরিশোধিত চার লাইন পেইজে এরকম কয়েক হাজার লেখা পাবেন, যা ধারাবাহিকভাবে গ্রন্থাকারে প্রকাশের পথে..