← Back to poetry
❧
খচ্চরায়ন
খচ্চরায়ন
চিলে কান নিলো শুনে কেউ নাচে হুজুগে
তিলে তাল ঢাল করা কেউ থাকে সুযোগে
হুজুগ আর সুযোগের কনফিউশন
ঘোড়া-গাঁধা সঙ্গমে খচ্চর বর্ন
খচ্চর কার চাইল্ড, ঘোড়া নাকি গাঁধা?
পুরোপুরি মিল নাই, মিল আধা আধা
গাঁধা কয়, ‘ঘোড়া, তুই এলি কেন কাছে?’
ঘোড়া কয়, ‘দেখিনি মুন্ডু বলে, ঢোকা তোর পাছে।
মুন্ডুটা গুঁজে কেন শুয়েছিলি শালী?
বুঝলে কি ভুল গ্লাসে শরবত ঢালি!’
পিছলায় দায় দিয়ে এ ওর কাঁধে
খচ্চর সাজাভোগে জনম অপরাধে..
প্রদ্যোত
✦