← Back to poetry
❧

সত্যের সুখ খোঁজো

Poetry

সত্যের সুখ খোঁজো

কিছু মানুষ আসে জিততে কেবল
ছলনাকে করে ভর
কিছু মানুষ হারে বারেবারে, তাও
হারাকে করেনা ডর

কেউ হেরে জিতে
কেউ জিতে হারে
কেউ হাড়ে হাড়ে বোঝে জ্বালা

কেউতো জানেনা
কখন যে কার
হারের জিতের পালা

কেউই নয়তো কারোর মতন
কেউ নয় কারো তুল্য
কারোর সাথে কোনো হার-জিতে
আসলে কি আছে মূল্য?

হার মানা হারে বিজয়ানন্দ
চৈতন্যের বোধে
ভালোবাসা আনে সত্য বিজয়
আর পরাজয় ক্রোধে

বোঝো মানুষ কিছু বোঝো
ভালোবাসা দিয়ে জ্ঞানালোক জ্বালো
সত্যের সুখ খোঁজো

প্রদ্যোত

✦