← Back to poetry
❧
ক্ষ
ক্ষ
খেলতে খেলতে তোমরা কতই
নষ্ট খেলা খেললে
যা হৃদয়ে আঁকড়ে ধরার
তাও পায়ে ঠেললে
ফেললে কত চুল করে ভুল
বাঁধলে আঁটি দশ
বেচতে গেলে ভবের হাঁটে
রস পঁচে সব কষ
লোক দেখানো ছলা কলায়
কুয়োর ব্যাঙের জয়
অলক্ষ্যে শিব হাসছে দেখে
বোধের অবক্ষয়
প্রদ্যোত
✦