← Back to poetry
❧

কোটা জিন্দাবাদ

Poetry

কোটা জিন্দাবাদ
[সঙলাপ]

যদু: চৈত্র মাসে গাছে গাছে
ঝুলছে আমের গোটা
কিন্তু আমার যোগ্যতাতে
হয় না গাছে উঠা
গাছে চড়া দুষ্টুগুলোও
কেবল মারে খোটা
পারি না তাই হয় না আমার
ওদের মতো ছোটা
ওরাই কেবল ফলের ভোগী
ভাগ্যে আমার লোটা
মামা আমার কষ্ট বুঝে
বানিয়ে দিলো কোটা

মদু: আপ্নে জানি কীসের কোটা
মামার নাকি খালুর

চদু: 'সহনীয় মাত্রা' কোটা
আর কিছুডা আলুর

যদু: আপ্নেও কি কোটার নাকি
কেমুন জানি লাগে

মদু: আমার কোটা ত্যালের কোটা
হগল কোটার আগে

ফদু: আমারডা কি কম নাকি রে
বউয়ের বাপে ন্যাতা
ক্ষ্যামতা যহন তার দখলে
পুড়ি তোগোর খ্যাতা

মদু: ত্যাল ছাড়া কি কুনো ন্যাতা
এক ইঞ্চিও চলে
হগোল কোটাই পইরা থাহে
ত্যালের কোটার তলে

কদু: ত্যালের লগে মোবিল লাগে
কোটার মোবিল ট্যাহা
আমি আছি ট্যাহার কোটায়
পোস্টিং তাই ঢ্যাহা

যদু: ভিক্ষার চাউল কুন রহমের
আকাড়া না কাড়া
একই তো ভাই আমরা সবাই
কোটার গুনে খাঁড়া

চদু: হ মিয়াভাই, কইছেন হাচাই
হুদাই ক্যাচাল বাদ
কোটা ছিলো, থাকবো কোটা
কোটা জিন্দাবাদ

প্রদ্যোত

✦