← Back to poetry
❧

কবিই তা!

Poetry

কবিই তা!

কবি তা হলেই কবিতা!
কবিতা হলেই কবি তা!
কবিতাই কবি তাহলে?
কবিই তাহলে কবিতা?

তা না হলে তা তো ত্যানা হয়,
মোছে সবিই তা!

প্রদ্যোত

✦