← Back to poetry
❧
বিদায় বেলার প্রতীক্ষা
বিদায় বেলার প্রতীক্ষা
জান্তব শরীরটা আর
বয়ে বেড়াতে মন চাইছেনা
যখন অবধারিত নিয়তি হলো মৃত্যু
তখন কখনো আত্মঘাতী হয়ে উঠতে মন চায়
কী লাভ বেশিদিন বেঁচে
দিন যত গড়াচ্ছে মনে হচ্ছে
যত কাজ কর্ম সৃষ্টি সব অবান্তর
কেন এই প্রাণী দেহটা বয়ে বেড়াচ্ছি
প্রতি রাতে ঘুমাবার সময় ভাবি
স্বপ্নে স্বপ্নেই যেন বিলীন হয়ে যাই
আর যেন দেখতে না হয় কোনো প্রভাত
কিংবা হতাশাগ্রস্থ কোনো দিন
সব কেমন যেন এলোমেলো লাগে আজকাল
কবে আসবে সেই শুভক্ষণ
যখন জান্তব শরীরটাকে জানাবো বিদায়
কবে আসবে সেই সকাল
যখন কারো ডাকেই ভাঙ্গবে না ঘুম
প্রদ্যোত
✦