← Back to poetry
❧
একা
একা
পোশাকের বর্ণীল চাকচিক্যে
যতোই ঢেকে রাখি নিজেকে
রকমারি চৌকশ বাক্যালাপে
যতোই মুখর করে রাখি পরিপার্শ্ব
উচ্ছ্বলতার মনোলোভা পরিবেশনে
যতোই ঝড় তুলি নাগরিক মঞ্চে
অবলীলায় মানিয়ে নেই মুখরিত জনারণ্যে
কিংবা ভালোবাসায় মোহাবিষ্ট হয়ে
হৃদয়ে যতোই পুলক জাগাই
তোমাদের বহুবিধ প্রতিশ্রুতির মিথ্যা বলয়ে
নিবিড় একাকীত্ব কখনোই ছাড়ে না আমায়
প্রদ্যোত
✦