← Back to poetry
❧
একাবেকা
একাবেকা
একাবেকা ডামিডেমি
লবালছা ছিঁড়ছে
কূলহীন অঙ্গার
যত আছে ভীড়ছে
ভীড়েভাড়ে ভাঁড় সব
ভরাভরি বস্তায়
ব্যবসার ধান্ধায়
ঘিলু বেঁচা সস্তায়
ট্যাগ মেরে পলিথিনে
লিখে দিয়ে আঁঠাতে
পদকের গুঁতাগুতি
খাঁসি আর পাঁঠাতে
সেলফিস সেলফিতে
হোমপেইড ভক্ত
কোনটা যে ছেলেবিটি
বোঝা বড় শক্ত
টিকটক টকারের
টকটকা টাকটায়
মেয়োনেজ ঢেলে দেয়
বেরসিক কাকটায়
ঘোরে ঘোরে ঘুরপাক
আঁতেলের ময়দান
দিন শেষে জিতছে কে
সাধু নাকি শয়তান?
প্রদ্যোত
✦