← Back to poetry
❧
অন্তরঙ্গ
অন্তরঙ্গ
মনের কোণে লুকিয়ে কিছু স্মৃতি
আপন মনে লালন করো একা
আমায় দেখাও, আমায় নিয়েই আছো
গোপন খামে অন্য কাউকে লেখা
ভাবছো আমার বোধের ঘটি শূন্য
পর্দাঢাকা ঈগল কর্ণিয়াটা
সাধে কী আর বলছি শারমেয়
দুইখানা পা‘য়ে হয়েছে ভীষণ হাঁটা
প্রদ্যোত
✦