মিথ্যাচার (?)
মিথ্যাচার (?)
১
তোকে পেয়েই পূর্ণ জীবন
শূন্য তোকে ছাড়া
তোর ছোঁয়াতে মনের বনে
ভ্রমর মাতোয়ারা
২
তুমি আমার সত্যিকারের
প্রথম প্রেমের কলি
তোমায় জন্য দিতেই পারি
সকল জলাঞ্জলি
৩
তোমার মতো সুন্দরী কেউ
এই জগতে আছে?
সানি লিওন সে ও কিছু না
তোমার রূপের কাছে
৪
এই জীবনে ভুলেও কভু
মিথ্যা হয়নি বলা
সত্যালোকই আমার ব্রত
সত্য পথেই চলা
৫
তুমি আমার স্বপ্ন দোসর
মনের মহারাণী
তোমার জন্য দিয়েই দেবো
সাধের পরাণ খানি
৬
যতোই আসুক ঝড়-ঝঞ্ঝা
থাকবো তোমার পাশে
সারা জীবন বাসবো ভালো
আবেগী উচ্ছ্বাসে
৭
তুমি এসেই মনের মাঝে
জ্বাললে প্রেমের আলো
তোমার জন্যে হয়েই যাবো
সত্যিকারের ভালো
৮
যেমন থাকে ফুলেতে মৌ
মৌয়েতে মৌমাছি
তেমন করে সারাজীবন
থাকবো কাছাকাছি
৯
তুমিই আমার প্রথম চাওয়া
প্রথম গাওয়া গান
তুমিই আমার আদ্যপান্ত
তুমিই অবসান
১০
যতোই আমায় তুচ্ছ করিস
রাখিস অনাদরে
তোরই ছিলাম তোরই আছি
থাকবো জীবন ভরে
১১
মনের গাঙে আসছে জোয়ার
উতলা ঢেউ খেলা
তোমার প্রেমে ভাসিয়ে দিলাম
মুক্ত প্রাণের ভেলা
১২
এই পৃথিবীর সমস্ত সুখ
আমায় থাকে ঘিরে
যখন তোমার উপস্থিতি
আমার হৃদয় নীড়ে
১৩
সত্য আছি সত্য রবো
সত্য মনে আশা
সত্য তুমি সত্য আমি
সত্য ভালোবাসা
১৪
বুঝিইতো না কোনডা মিছা
কোনডা মামু হাঁচা
মিথ্যাচারের অত্যাচারে
সত্য খুঁইজা বাঁচা
১৫
তোমায় পেয়ে জীবন আমার
সত্যি হলো ধন্য
সভ্য এবার হয়েই যাবো
থাকবো না আর বন্য
১৬
বদলে যাবে সকল কিছুই
বদলে যাবে বিশ্ব
বদলাবে না আমার এ প্রেম
হলেও আমি নিঃস্ব
১৭
তুমি প্রথম তুমিই শেষ
আর করিনা আশা
শুধু তোমার জন্য আমার
সকল ভালোবাসা
প্র.ইডিয়ট