← Back to poetry
❧

একুশ

Poetry

একুশ

একুশ তুমি প্রদীপ্ত চেতনায়
আগুন জ্বালিয়ে কৃষ্ণচূড়ার ডালে
ভাষার দাবিতে শ্লোগান-মূর্ছণায়
রাজপথ করে রঞ্জিত লালে লালে
এগিয়ে নিয়েছো বিপ্লবী সন্তানে
মা ও মায়ের ভাষারই সন্মানে
উন্নত শিরে তারুণ্য হেঁটে চলে
বুলেট-বিদ্ধ শুদ্ধ রক্ত-স্নানে

একুশ তুমি সালাম, রফিক
মিশে আছো কতো নামে
মায়ের ভাষাকে কিনেছিল যাঁরা
বুকের খুনের দামে

অশ্রু-নয়নে প্রভাত-ফেরীতে
কোটি বাঙালীর প্রাণে
মিশে আছো তুমি শহীদ-বেদীতে
পলাশ-শিমুল ঘ্রানে
তোমাতেই প্রাণ, বিদ্রোহ আর
ঐক্যের হাতিয়ার
এ মাটির বুকে মুক্তি আনতে
গর্জেছে বারবার

প্রদ্যোত

✦