← Back to poetry
❧
স্বপ্নডানা
স্বপ্নডানা
আমার স্বপ্নেরা
ডানা মেলে উড়ে চলে
অবারিত নীলে,
খুঁজেফেরে একমুঠো ঠাঁই
স্নিগ্ধ জোছনাস্নাত
তোমার নিখিলে।
তোমার ভাবনা যেথা
উদাসী হাওয়ার সাথে
ভেসে যায় মেঘেদের দেশে,
আমি সেথা যেতে চাই
আমাকেও সাথে নিও
প্রিয়তমা, শুধু ভালোবেসে।
তোমার কল্পলোকে
আমার স্বপ্নকলি
যদি ফোঁটে বর্ণিল সাজে,
সুরভিত অনুভুতি
যেটুকু হৃদয়ে আছে
তার সবই বিলাবো তোমাতে।
প্রিয়তমা, ডাকবেনা কাছে?
প্রদ্যোত / ০১ জুলাই ২০০৭
✦