← Back to poetry
❧

সেইফ-সাইডারস

Poetry

সেইফ-সাইডারস

নিজকে নিয়ে সেইফ সাইডে
চেঁচাই সেরে জুতো
ওয়াশড ঘিলুর ঘাড়ত্যাড়া ষাড়
চাঞ্চে মারে গুতো

আজকে তিনি, কালকে আমি
পরশু জেনো তুমি
গা বাঁচিয়ে চলছি বলেই
ডুবছে জন্মভূমি

প্রদ্যোত

✦