← Back to poetry
❧
সে কি আমি নই
সে কি আমি নই
এখন রাত্রি এলে
আঁধারের আগাছারা
এলোমেলো করে দেয়
সাজানো স্বপন
আমি উন্মাদ হয়ে যাই
নিজেরই মাঝে
হৃদয়ের মাঝে চলে
স্মৃতির দহন
আমি পারিনা রুখতে কিছু
বেদনার দাবানলে ভষ্ম হই
যে আমাকে চিনি আমি
সে কি আমি নই
বিস্মৃত সময়ের
বাঁকে বাঁকে ফেলে আসা কথা
আঁধারের পথ ধরে
ফিরে এসে অগোচরে
চুপিসারে দিয়ে যায়
কিছু কিছু ব্যথা
আমি পারিনা ভুলতে কিছু
বেদনাকে সাথী করে নষ্ট হই
যে আমাকে চিনি আমি
সে কি আমি নই
প্রদ্যোত
✦