← Back to poetry
❧

প্লাগ-ইন

Poetry

প্লাগ-ইন

চুম্বনের শৈল্পিক নান্দনিকতা, চৌম্বকীয় আবেশ
কিংবা অপার অনুভবের মোহমুগ্ধতা
তার কিছুই মিললো না তোমার প্রাপ্তিতে!
জানতেই পারলে না
একটা আবেগী উচ্ছ্বাসের চুমু কতোটা তেজস্বী
কতোটা প্রাণসঞ্চারী!

যদি বাহ্যিক রূপচর্চার মতো
নিঃশ্বাসের সজীবতার ব্যাপারে
আর একটু সচেতন হতে,
এক চুমুর প্লাগ-ইনে
তোমাকে স্বর্গ দেখিয়ে আনতাম!

প্রদ‍্যোত

✦