← Back to poetry
❧

প্রস্থান

Poetry

প্রস্থান

আলগা করেছি জাগতিক সব মায়ার বাঁধন,
কোলাহল ঘেরা নাগরিক সুখ টানে না আমায়।
•
একবার যার চেনা হয়ে যায় জ্ঞানের সড়ক,
সে কি আর ফেরে ঠুনকো প্রেমের ভঙ্গুর গৃহে!
•
ঘুমানোর দল ঘুমিয়েই থাক কৈতর খোপে,
ভরা জোছনায় অজানার পথে একাই হারাবো।

প্রদ্যোত

✦