← Back to poetry
❧

চান্দের কান্ধে

Poetry

চান্দের কান্ধে

কেউ কেউ চাঁদে যায়
ধুলাবালি ঘাঁটতে
কম গ্রাভিটির সাধে
কেউ যায় হাঁটতে

কেউ করে গবেষণা
তথ্যে উপাত্তে
জেনে নিতে সত্যটা
পৃথিবীর স্বার্থে

গল্পের গোজামিলে
সত্যকে ঢাকিতে
কারো কারো চাঁদে যাওয়া
ফাঁদে ফেলা ফাঁকিতে

রাজাকার দেলু আর
চরকার বুড়িতে
চাঁদে বসে চ ছ দ ধ
খেলে সুড়সুড়িতে

আমরাও চাঁদে যামু
ধানধোন লাগাতে
গোটা দশে মাদুলি
বেঁধে নিয়ে তাগাতে

প্র.ইডিয়ট

✦