← Back to poetry
❧

খ্যাতাপোড়া গণতন্ত্র

Poetry

খ্যাতাপোড়া গণতন্ত্র

গণতন্ত্রের গণেগো কি
গোণে কোনো নেতা?

তান্ত্রিকেরা তন্ত্র চালায়
আমের ছালায় মন্ত্র চালায়
কত্তো ষড়যন্ত্র চালায়
লোকাল ফরেন যন্ত্র চালায়
শিক্ষা জ্বালায় দীক্ষা জ্বালায়
ত্যাগ ও তিতিক্ষা জ্বালায়
জ্বালায় ক্ষুধা ভিক্ষাথালায়
বস্তি জ্বালায় স্বস্তি জ্বালায়
জ্বালায় আগুন পালায় পালায়
তথ্যরা সব আটকে তালায়
বুদ্ধিজীবী ডুবায় নালায়
লোভের লালায় সত্য পালায়
কোনখানে কী পরছে থালায়
আলুপোড়া খাচ্ছে শালায়
খোঁজ রাখে আর কে তা!

সব পুড়ে ছাই হবার পরে
দেখবো আদিখ্যেতা!
গণতন্ত্রের গণেগো কি
গোণে কোনো নেতা?

প্রদ্যোত

✦