← Back to poetry
❧
কৌটালাপ!
কৌটালাপ!
এক: আপ্নে জানি কীসের কোটা!
মামার নাকি খালুর?
দুই: 'সহনীয় মাত্রা' কোটা,
আর কিছুডা আলুর!
এক: আপ্নেও কি কোটার নাকি?
কেমুন জানি লাগে!
তিন: আমার কোটা ত্যালের কোটা
হগল কোটার আগে!
চার: আমারডা কি কম নাকি রে!
বউয়ের বাপে ন্যাতা!
ক্ষ্যামতা যহন তার দখলে
পুড়ি তোগোর খ্যাতা!
তিন: ত্যাল ছাড়া কি কুনো ন্যাতা
এক ইঞ্চিও চলে!
হগোল কোটাই পইরা থাহে
ত্যালের কোটার তলে!
পাঁচ: ত্যালের লগে মোবিল লাগে
কোটার মোবিল ট্যাহা!
আমি আছি ট্যাহার কোটায়
পোস্টিং তাই ঢ্যাহা!
এক: ভিক্ষার চাউল কুন রহমের
আকাড়া না কাড়া!
একই তো ভাই আমরা সবাই
কোটার গুনে খাঁড়া!
দুই: হ মিয়াভাই! কইছেন হাচাই
হুদাই ক্যাচাল বাদ!
কোটা ছিলো, থাকবো কোটা
কোটা জিন্দাবাদ!
প্রদ্যোত
✦