← Back to poetry
❧

আসছি

Poetry

আসছি

তুমিও যা জানো, আমিও তা জানি
সংশয় তবু থাকছে জানাজানির
পেয়েও না পাওয়া পাওয়ায় হারানো
নশ্বরতায় অবিনশ্বর গ্লানির!
কি এমন ক্ষতি, ডেকেই দেখনা কাছে
ছুটে যবো জেনো প্যাডেলের ঝড়ে
তিনশত মাইল চোখের নিমেষে
পরোয়া করিনা যা বলুক লোকে পাছে।

জনে জনে কত নিজেরেই খোঁজা
দিনের অন্তে ভ্রান্তির বোঝা
তাও বাঁচি দেখে তোমার দিব্যজ্যোতি।
ভালোবাসা হোক প্রিয়তমা নদী
শাশ্বত সুখে বয়ে নিরবধি
ঈশ্বর হবো মেনে জাগতিক ক্ষতি!

প্রদ্যোত

✦