← Back to poetry
❧
আবার আসিস
আবার আসিস
সম্ভাবনার যে সব প্রহর
ছিনিয়ে নিলি তোরা
কোনো দামেই পারবি না তা
ফের লাগাতে জোড়া
সত্যগুলো গোপন করে
মিথ্যে প্রলোভনে
প্রতিপলেই নিংড়ে নিলি
স্বার্থে প্রয়োজনে
বেশ করেছিস বন্ধু তোরা
ছিনিয়ে সৃজন ক্ষণ
এমনি রবো আসিস আবার
যখন প্রয়োজন
প্রদ্যোত / ০৯ জুন ২০১৭
✦