← Back to poetry
❧

অসভ্যাধীনতা

Poetry

অসভ্যাধীনতা

কতবার কত তাজা প্রাণ গেল স্বাধীনতা এনে দিতে
বুভুক্ষা এসে সে বিজয় খেলো মিথ্যার রজনীতে
শ্রেষ্ঠত্বের পথে যইক্ষণে হয় কিছু পথচলা
হিংসুকদের কুমন্ত্রনায় লোভী চেপে ধরে গলা
হয়না যে বলা হয়না যে চলা অভাগা জাতির সুপথে
আলোকিত ভোর চুরি করে লোভ কুটিলবাক্য শপথে
বিভ্রান্তির কল্পগল্পে ধূর্ত-বেসাতি বাড়ে
মূর্খেরদল করে কোলাহল চোখবুঁজে মাথা নাড়ে
পুড়ে যায় গৃহ পুড়ে ছাই দেহ বিচূর্ণ হয় স্মৃতি
খোসা বদলানো সাপ-সংশ্রবে ফণা তোলে দুষ্কৃতী
সৃষ্টির সেরা ভূ-ভাগে অভাগা সকরুণ আখি মেলে
তথাকথিত সভ্যরা যত অসভ্য খেলা খেলে
অসভ্যতার দুষ্ট বলয়ে লোভীদের মাতামাতি
আর কতবার স্বাধীনতা এলে সভ্য হবে এ জাতি?

প্রদ্যোত

✦