← Back to poetry
❧

অর্বাচীন

Poetry

অর্বাচীন

আমি সীমানা বুঝিনা, প্রাচীর বুঝিনা
বুঝিনা কাঁটাতারের বেষ্টনী, রাষ্ট্র ব্যবস্থা
জাতি, ধর্ম, বর্ন, সম্প্রদায় কিছুই বুঝিনা
বুঝিনা জনে জনে বৈষম্য বিভেদ
কৃষ্টি, সংস্কৃতি, আচরনের তারতম্য
হিংসা, ক্রোধ, জিঘাংসা বুঝিনা
বুঝিনা আইন, বহুবিধ নিয়ম-নীতি
বুঝিনা বিধি নিষেধের বেড়াজাল
অযাচিত শ্রেণি বিভাজন
বুঝিনা রাজনীতি, আগ্রাসন, ক্ষমতার দাম্ভিকতা

আমি শুধুই মানুষ বুঝি
বিশুদ্ধ মানুষ বুঝি
জাগতিক সব ব্যারিকেইড পেরিয়ে
ভালোবাসা বুঝি

প্রদ্যোত
কাব‍্যগ্রন্থ/ দ্রোহের জলে দহন
আবৃত্তির লিংক: https://youtu.be/bOeL8U_NW50?si=101wOfoL-sAIwECi

✦