← Back to poetry
❧

অজ্ঞ

Poetry

অজ্ঞ

দেখিনি যা সেটাই নাকি
সবচে' বেশি সত্য
বুঝিনি যা তাই বুঝেছি
সবার বোঝা তত্ত্ব

দুর্বোধ্য পরের ভাষায়
স্তব করেছি সুরে
ভিনদেশীতে মগ্ন হয়ে
আপন রাখি দূরে

মনগড়া সব গল্প নিয়ে
কল্পলোকে ভাসি
ঘরকে করে পর সহসা
পরকে ভালোবাসি

প্রদ্যোত

✦