← Back to writing

মহাকাশের চিপাচাপা খুঁজে পেল বিজ্ঞানী, কিন্তু ভগোম্যানের ঠিকানা এখনো মেলেনি!

মহাকাশের চিপাচাপা খুঁজে পেল বিজ্ঞানী, কিন্তু ভগোম্যানের ঠিকানা এখনো মেলেনি!

জেমস ওয়েব, হাবল আর দুনিয়ার যত বড় বড় টেলিস্কোপ আছে, হেইগুলা দিয়া বিজ্ঞানীরা মহাকাশের এমন এমন জিনিস খুঁইজা বাইর করতাছে, যেগুলা দেইখা মাথা ঘুরে যায়। কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি, জন্ম নিতে থাকা তারা, মরে যাওয়া নক্ষত্র, কৃষ্ণগহ্বরের গোপন খবর- সবই নাকি ক্যামেরার চোখে ধরা পড়তাছে।

কিন্তু মজার কাণ্ড হইল- মহাকাশের এত চিপাচাপা তন্ন তন্ন কইরা খুঁইজা বিজ্ঞানীরা এখনো পৃথিবীর ৪২০০ ধর্মের কুনো ভগোম্যানের ঠিকানা বাইর করতে পারলো না ক্যান?

টেলিস্কোপ দিয়া তারা বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের আলো দেখতে পারে, কিন্তু পাশের গ্রহে কিংবা কোনো নীহারিকার কোণে যদি কোনো দেবতার অফিস-আদালত থাকে, সেইটার কোনো সাইনবোর্ড এখনো দেখা গেল না ক্যান?

বিজ্ঞানীরা তো কম চেষ্টা করে নাই! তারা মঙ্গল গ্রহে রোভার পাঠাইছে, চাঁদে পা রাখছে, শনির বলয় গুনছে, বৃহস্পতির ঝড় মাপছে। কিন্তু এত খোঁজাখুঁজির পরও কোনো গ্রহে লেখা পাওয়া গেল না- “ভগোম্যানের সদর দপ্তর, ডান পাশে তিন নম্বর গ্যালাক্সি পার হইয়া বাম দিকে।”

এখন প্রশ্ন জাগে- ভগোম্যানরা কি এত লাজুক যে টেলিস্কোপ দেখলেই লুকায়া পড়ে? নাকি তারা এমন এক গোপন জায়গায় থাকেন, যেখানে বিজ্ঞানের সব যন্ত্রের প্রবেশ নিষেধ?

আবার মজার ব্যাপার হইল, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ কইতেছে, “আমাগো ভগোম্যানই আসল, বাকিরা নকল।” কিন্তু বিজ্ঞানীরা যখন কইল, “ঠিক আছে, একটু ঠিকানা দেন, দেখি,” তখন সবাই কেমন জানি রহস্যময় নীরব!

কেউ কইলো, “উনি আছেন বিশ্বাসের জগতে।” কেউ কইলো, “উনাকে যন্ত্র দিয়া মাপা যায় না।” কেউ কইলো, “উনি চোখে দেখা যায় না, অনুভবে পাওয়া যায়।”

এখন বিজ্ঞানীরা পড়ল বিপদে। কারণ টেলিস্কোপের কাজ হইল আলো ধরা, রেডিও টেলিস্কোপের কাজ হইল সংকেত ধরা, কিন্তু “অনুভূতির সিগন্যাল” ধরার কোনো অ্যান্টেনা এখনো আবিষ্কার হয় নাই!

তবে হাসির বিষয় হইল, মানুষ মহাকাশের অজানা জগত নিয়ে বিনয়ী, কিন্তু নিজের ভগোম্যানের ব্যাপারে একেবারে নিশ্চিত! কোটি কোটি তারার মাঝে একটা ছোট্ট পৃথিবীতে বসে মানুষ ঘোষণা দিয়া ফেলে, “আমিই জানি মহাবিশ্বের মালিক কে!”

মহাবিশ্বের বিশালতা দেখে বিজ্ঞানীরা মাথা নত করে; আর মানুষের অহংকার দেখে মহাবিশ্ব হয়তো মুচকি হাসে।

হয়তো কোনো দূর গ্রহের এলিয়েন যদি পৃথিবীর খবর দেখে, তারা অবাক হইয়া কইতেছে, “এই ছোট্ট গ্রহের প্রাণীগুলা বড় অদ্ভুত! এরা মহাকাশের শেষ সীমানা খুঁজে বেড়ায়, কিন্তু নিজেদের অজ্ঞতার সীমানা খুঁজে দেখে না!”

জেমস ওয়েব মহাবিশ্বের বহু রহস্যের দরজা খুলছে, কিন্তু ভগোম্যানের ঠিকানা এখনো রহস্যের তালাতেই বন্দি। আর সেই তালার চাবি হয়তো টেলিস্কোপের লেন্সে নাই; আছে মানুষের চিন্তা, প্রশ্ন আর অনুসন্ধানের গভীরে।

কারণ মহাবিশ্ব বড়, মানুষ ছোট- আর সবচেয়ে বড় কথা, নিশ্চিত দাবির চেয়ে প্রশ্ন করার সাহসই অনেক সময় বেশি মহাজাগতিক!

প্রদ‍্যোত