← Back to poetry
❧
রুখে দাঁড়াও দেশপ্রেমিক
রুখে দাঁড়াও দেশপ্রেমিক
সুর্যসেনের সেনানীরা সব
দল বেঁধে এসো সকলে
ভিনদেশী ফের হেনেছে আঘাত
দেশটাকে নিতে দখলে
গহীন বনের হায়েনারা যতো
বেড়িয়েছে লোকালয়ে
পাঁচ-দশকের বুভুক্ষা-তৃষা
মিটাতে নৃসংশয়ে
রক্ত-লোলুপ মাংসাশী সব
জারজ ভিনদেশের
আগ্রাসনের তোড়ে নেবে কেড়ে
যতো কিছু তোমাদের
জ্বালাবে গৃহ ছিড়বে শরীর
রক্ত করবে পান
ছদ্মবেশে বাঁকা হাসি হেসে
চাইবে পাকিস্তান
এখনই যদি রুখতে না পারো
বাড়বে ওদের জোর
তখন ভীরু কাপুরুষ হয়ে
বন্ধ করবে দোর
বেরিয়ে এসো সুপ্ত চেতনা
দেখাও তোমার তেজ
দেখবে হায়েনা বিড়াল হয়ে
গুটাবে তাদের লেজ
প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন (২০১৮)
✦