← Back to poetry
❧

মুখস্থ মানুষ

Poetry

মুখস্থ মানুষ

ভিতরে, বাইরে ও পরিপার্শ্বে
বেসুমার চর্বিত চর্বণ
সেকেন্ডহ্যান্ড নলেজের অত্যাচারে
জীবন অতিষ্ঠ!

যদি শ্রেষ্ঠ সৃষ্টিই হই -
তবে আপন চেতনালব্ধ জ্ঞানে
কেন করিনা আত্ম-প্রকাশ!
যৎসামান্য হলেও
যেটুকু একান্ত নিজের,
তা নিয়েই কেন করিনা দাবি -
'আমি মুখস্থ মানুষ নই!'

প্রদ্যোত
কাব্যগ্রন্থ / দ্রোহের জলে দহন (২০১৮)

✦