← Back to poetry
❧

নে ত্যানা ইল অ্যাকশন

Poetry

নে ত্যানা ইল অ্যাকশন

(এক)
ত্যানারা ন্যাতা হোলে ন্যাতাতো ত্যানাবেই
কথার ফুলঝুড়ি মুখেতো ফ্যানাবেই
চিগানো থোতমার টাঙিয়ে পোস্টার
ভরবে ঘরবাড়ি রাস্তা ঝোপঝাড়

পাওনি কোনো কাজে দেখোনি খোমাখান
ব্যানার লিফলেটে ছেয়েছে ময়দান
দৃষ্টিদূষণের মাত্রা ছাড়িয়ে
ত্যানার ন্যাতা হওয়া ভোটেতে দাড়িয়ে

মাইকে চিল্লাও ভোট চাও খয়রাত
কানের বারোটা যে বাজাচ্ছো দিনরাত
পোস্টার মাইকে আর কতো জ্বালাবি
জিতে গেলে শালা ঠিকই টাকা মেরে পালাবি

জ্বালা দিয়ে মালা নিবি বিজয়ের মিষ্টি?
শালা তোরা পাল্টা ম্লেচ্ছের কৃষ্টি..

(দুই)
ইলেকশনের ইল অ‍্যাকশনে (ill action)
নীড় বাঁচনই দায়,
তারপরও ক‍্যান ম‍্যাংগোপিপল
নির্বাচনই চায়?

ডেমোক্রেসির খোসার ভেতর
হিপোক্রিসির ভুত
লংকা গেলে রাবণই হয়
হগোল হালার পুত

আমজনতার আম-ছালা যায়
পলিটিক্যাল হাটে
লাভের গুড়টা পিঁপড়া খেয়ে
ঘুরে বেড়ায় ডাটে..

প্রদ‍্যোত / ২২ ডিসেম্বর ২০২৬

✦