← Back to poetry
❧
নিমজ্জন
নিমজ্জন
একরাশ আলোর সান্নিধ্য থেকে
ক্রমাগত নিমজ্জিত হচ্ছি
নিকষকালো অন্ধকারের সাগরে
আশাহীন ভাষাহীন প্রাণহীন এক সত্তা যেন
আলোর পবিত্র স্পর্শ আমাকে
কলুষতা মুক্ত করতে পারেনি বলেই
আঁধারের কীটেরা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে
প্রগাঢ়তর থেকে প্রগাঢ়তম অন্ধকার কুঠুরিতে
যেখানে হয়তো আর কখনোই পৌঁছবেনা
অনাগত আলোর বারতা
হয়তো চিরায়ত আঁধারের অযাচিত প্রেষণে
পরম অস্তিতহীনতায় বিলীন হবো অচিরেই
প্রদ্যোত / ১০ অক্টোবর ২০১৬
✦