← Back to poetry
❧

দে থাপ্পড় দে

Poetry

দে থাপ্পড় দে

দে থাপ্পড় দে
জোরছে জোরে সব হারামির গালে থাপ্পড় দে

থাপ্পড় দে মৌলবাদে
ভন্ডামীর ঐ সব আবাদে
শিশু-নারী নির্যাতনে
মিথ্যাচার আর নিপীড়নে
গল্পদাদুর স্বল্পজ্ঞানে
লোকদেখানো সকল ধ‍্যানে
ধর্মের নামে অধর্মতে
লোকঠকানো কুকর্মতে
ধর্মবণিক ধূর্ত জনে
কেচ্ছাখেকো ম্লেচ্ছ মনে
সেচ্ছাচারীর যৌনাচারে
চুপসে থাকা মৌনাচারে
বস্তাঢাকা সস্তা মালে
জ্ঞানপাপীদের কুটক‍্যাচালে
কূপমন্ডুক চিন্তাধারায়
জ্ঞানবিমূখের পরম্পরায়
বিকৃত কাজ স্বীকৃতিতে
দলপাকানো কুকীর্তিতে
গোমূর্খদের আস্ফালনে
কুচক্রীদের কুনয়নে
গলাবাজির অজ্ঞসভায়
জোর জুলুমের সকল দফায়

দে থাপ্পড় দে জোরছে জোরে দে
এক থাপ্পড়েই টনক নড়ুক দুষ্টু মগজে

প্রদ্যোত / ২৬ অক্টোবর ২৬

✦