← Back to poetry
❧

ছাড়/ষাড় কী

Poetry

ছাড়/ষাড় কী?

আমগো ট্যাহায় আমগো সেবায়
করো হালার চারকি
ঠ্যাকলে ভালো 'ভাই'/'বইন' বোলামু
কুনরহমের 'স্যার' কী?

খাইছিলো ঠাপ তোমার দাদায়
বিটিশ লাটের ডান্ডা
কুনহানের ঝাল কোতায় ঝাইড়া
দিলডা করো ঠাণ্ডা

আংরেজগো টাইটেইল ন্যাও
চলুক ব্যাবাক সেইম...
তাগো মতোই অ্যাহোন থিকা
বোলামু বাই নেইম

কৃষক, শ্রমিক, আমজনতার
ঘাম আর শ্রমের ক্যাশে
ভাবমারানির আমলাগিরি
করতাছো এই দ্যাশে

জনগণের ট্যাক্সে চলে
তোমগো ব্যাতন গাড়ি
তাগো লগে ক্যামনে দ্যাহাও
ভাবের জারিজুরি

জাতির পিতা শক্ত গলায়
কইছে, ‘হুঁশিয়ার!’
নিমক হারাম হইলে চাকর
কীসের আবার ছাড়/স্যার?

প্রদ্যোত

✦