← Back to poetry
❧

কুলাঙ্গার

Poetry

কুলাঙ্গার

তাহারাই বোঝে, আগেও বুঝেছে
তোমাদের আছে ঢের,
নিয়ে গেছে কতো, আরো কত নেবে
তোমারা পাবেনা টের।

ছেড়েছ জায়গা, মগজ ও শরীর
কিছুই রাখোনি বাকি
ছেড়ে ছেড়ে সব ছারখার হলো
নিজেদের দিলে ফাঁকি!

চিন্তা, চেতনা, মেধা ও মনন
একে একে দিলে সব
কুলহারা হয়ে কুলের অঙ্গার
তাদেরই করছো স্তব!

প্রদ্যোত

✦