← Back to poetry
❧

কলির জঞ্জাল

Poetry

কলির জঞ্জাল

হায়রে কলি কাল রে
তিলগুলা হয় তাল রে
তেলকানা আর দলকানাগো
গিট্টু গুটির চাল রে
সাপ কুমিরের ঠাসাঠাসি
হুগাই গ্যাছে খাল রে
পাতায়পাতায় মস ফাঙ্গাস
মরা গাছের ডাল রে
জ্ঞানপাপীগো ভন্ডামিতে
কত্তো কতার ঝাল রে
চোর ছ্যাঁচ্চোর ফাঁপড়বাজের
তোশকভরা মাল রে
ট্যাহার গুঁতায় পুছতেও হয়
ভোদাই চ্যাটের বাল রে
ফসল খাইলো ইঁন্দুর পোকে
ক্ষেতভরা জঞ্জাল রে

কলির নাচোন হগোলহানে
হোগায় আগায় সবখোলা
খোঁড়ায় নাচে
কানায় দ্যাহে
বোবায় বলে
বম বম বম ভোমভোলা

প্রদ্যোত

✦